গাজীপুরের ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার পরনে কালো রংয়ের ফুল প্যান্ট, হাফ হাতা ছাপা শার্ট রয়েছে।
টঙ্গী রেলজংশন এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রাত সোয়া ১টার দিকে টঙ্গী স্টেশনের চার নম্বর লাইনে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় ওই যুবক।
এতে তার ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমকে





