বিজয়ের মাস উপলক্ষে কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। কুষ্টিয়া পুলিশ লাইনের সভাকক্ষে সোমবার সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে জেলা ও উপজেলার কমান্ডাররাসহ জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন, নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
জেআই





