হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনার জের ধরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন- মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০) ও অজ্ঞাত পরিচয় (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

এমএম