পুলিশ কর্মকর্তাদের অপসারনের দাবিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে কাস্টমস কর্মকর্তারা বেনাপোলে বিক্ষোভ মিছিল ,প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে।
বন্ধ রয়েছে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য। প্রতিবাদে সারা দেশে কাস্টমস কর্মকর্তারা কালো ব্যাজ ধারন করছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাষ্টমস তল্লাশী কেন্দ্রে বুধবার রাতে ভারত থেকে আসা ২ জন পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ তল্লাশীর ঘঁটনাকে কেন্দ্র করে পুলিশ ও কাস্টমস কমকর্তাদের মধ্যে মারামারি, ও ভাংচুরের ঘঁটনায় ৫ কাস্টমস কর্মকর্তা আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হযেছে।
বেনাপোল কাস্টমস অফিসার এ্যাসোশিয়েশনের সভাপতি বীর মুক্তি যোদ্ধা নজরুল বাঙ্গালী কর্মসূচী শেষে সাংবাদিকদের জানান, সরকারী অফিস ভাংচুর ও কাস্টমস অফিসারদের ওপর হামলার ঘটঁনায় জড়িত ওসি ওমর শরীফ সহ ৫ জন পুলিশের অপসারন করা না হলে আগামী রবিবার থেকে কালোব্যাজ ধারন, কর্মবিরতি ও আমরন অনশন কর্মসূচী ঘোষনা করা হয়।
বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙ্গালী সহ কাস্টমস এর ৫ কর্মকর্তার ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট এ্যাসোশিয়েশন,
বাংলাদেশে কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট অফিসার্স এসাশিয়েশন, বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট তৃতীয় শ্রেনী নির্বাহী কর্মচারী সমিতি।
বেনাপোল কাস্টমস অফিসার্স এ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন জানান,কাস্টমস এর কাছে গোপন সংবাদ ছিল ভারত থেকে দু জন পাসপোর্ট যাত্রী ১ লক্ষ ডলার ও রুপীর একটি চালান নিয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিওিতে ২জন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।
পরে ওসি ওমর শরীফের নেতৃত্বে একদল পুলিশ ঐ যাত্রীদের ছিনিয়ে নেয় কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে। তাদের কাছ থেকে ৮ লাখ টাকার অবৈধ মালামাল আটক করলেও ডলার ও রুপি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান,বিজয়ের মাসে এক জন প্রথম শ্রেণীর কর্মকর্তা একজন কনেস্ট্রবেল এর হাতে লাঞ্থিত ও শারিরীক নিযার্তন হবে এ ধরনের ঘটনা সত্যি দুঃজনক ।
সরকারী ২টি সংস্থা পরস্পর কাজ করবে এখানেই তার ব্যাতীক্রম। কাস্টমস এর কাজে অন্য একটি সংস্থার এধরনের হস্থক্ষেপ করলে সরকারের রাজস্ব আদায়ে বাধা গ্রস্থ হবে। এ ধরনের তৎপরতা বন্ধ হওয়া উচিত।
এএস/নাসির





