নরসিংদী সদর উপজেলায় দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- কাঁঠালিয়া ইউপির খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডৌকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনিশপুর ইউপির এম পি এন রেডিয়েন্ট কিন্ডার গার্টেন ও সোনারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া হাজিপুর মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে।শনিবার সকাল ৮টা থেকে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন হয় সদর উপজেলার ২ ইউনিয়নে।
এআই





