“নৈতিকতা ও মানবাধিকার, জাতীয় যুব দিবসের অংগীকার। যুব সমাজ দিচ্ছে ডাক, মাদক ও সন্ত্রাসবাদ নিপাত যাক!” এই শ্লোগানকে ধারন করে ‘ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি’ যুব সমাবেশ ও র্যালি করেছে।
শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি’ ঢাকা -এর উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়ক মুহাম্মদ হোসাইন কামাল এর পরিচালনা করেন। সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাধারণ সম্পাদক এম. আবদুল্লাহ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাবেক সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। তবে নেতিবাচক রাজনীতি আমাদের অগ্রগতির জন্য মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়ায়।”
যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে।”
র্যালিতে বক্তাগন বলেন, দেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। অথচ আমরা এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে ব্যর্থ হচ্ছি। যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। প্রাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী চিন্তুা দিয়ে তারা যুবকদের নিজের ও দেশের উন্নয়ের জন্য কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





