পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বড় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বিরোধীদলিয় নেত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাতে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও দলের পক্ষ থেকে গণ-মাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।

এতে তারা ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়, দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গন-মাধ্যমকে জানান, দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর এ জয়ে দেশবাসীর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আনন্দিত ও গর্বিত।

এআই/