দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

পুলিশ জানায়, বাসটি ঠা্কুরগাঁও থেকে দিনাজপুরের দশমাইলের দিকে যাচ্ছিল। আর পিকআপটি দিনাজপুর থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। শালবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মী শাহীনুর ইসলাম।
জেড