মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়।এতে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধ,মুসলিম বিশ্বকে রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসা ও ওআইসিকে কার্যকর ভুমিকা পালনের আহব্বান জানিয়েছেন।জাতিসংঘ তথা বিশ্ববিবেকের কাছে এই গনহত্যার বিচার দাবী করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন বি দৈনিক মহাস্থান পত্রিকার নির্বাহী সম্পাদক মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন,
দৈনিক বগুড়া মফস্বল সম্পাদক বাদল চৌধুরী, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, কবি ও কলামিষ্ট নবী রাহমান, সমাজসেবক প্রকৌশল রোকন তালুকদার, আবু আছাদ, আব্দুল জলিল, মাসুম আহম্মেদ, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবিরা অংশ নেন।
আলামিন/নাজিব





