কুষ্টিয়ায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে মজমপুর গেইট থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সকাল থেকেই জেলা শহর থেকে দূর পাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি, শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালের নামে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ৬ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

এসএইচ