পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বেলা ১২ টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্দন পালন করা হয়।পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহম্মেদ সভাপতির দায়িত্ব পালন করেন।
সাধারণ সম্পাদক শহীদুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন , সভাপতি রবিউল ইসলাম রবি,
পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক সংবাদ’র স্টাফ রিপোর্টর হাবিবুর রহমান স্বপন, পাবনা দৈনিক জনকণ্ঠ পাবনা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম,
বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, দৈনিক আজকের ইতিহাস সম্পাদক আয়ুব আলী, বিজয় টিভি’র পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন প্রমুখ।
বক্তাগণ সরকার আরিফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক পাবনার খবর সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা, দৈনিক বিবৃতির নির্বহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,
দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, দেশ টিভির পাবনা প্রতিনিধি জি.কে সাদী, যমুনা টিভির পাবনা প্রতিনিধি সিফাত রহমান সনম, সময় টিভির পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ,
গাজি টিভির পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, চ্যানেল-২৪ পাবনা প্রতিনিধি শাহিনুর রহমান, এসএ টিভির পাবনা প্রতিনিধি কলিট তালুকদার, ইউএনবি ও দৈনিক নয়া দিগন্ত পাবনা প্রতিনিধি এসএম আলাউদ্দিন,
নতুন চোখ পত্রিকার সম্পাদক এসএম আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, কবি ইদ্রিস আলী, সাংবাদিক এবাদত আলী, আব্দুল হামি খান, আব্দুল জবাবার , নাহিদ মিথুন, আবু ইসহাক, নবী নেওয়াজ, মানিক হোসেন, সুজন হোসেন, রণি ইমরান, রাকিবুল হাসান, তারেকসহ বিভিন্ মিডিয়ার প্রতিনিধি।
রাকিবুল/মাহমুদ.





