গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার রাত ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কারবালা দিঘীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক হামিদ উপজেলার পূর্ব বেজ গ্রামের মৃত নহর উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, এ বিষয়ে হাতীবান্ধা থানায় ১৯/১ ধারায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। হামিদকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হবে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল কারবালা দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুল হামিদকে আটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদের এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





