রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় আহমেদ ফয়সাল (২২) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) এক ছাত্র নিহত হয়েছেন।
ফয়সাল রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পথচারী এবিএম আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল গুরুতর আহত হয়। পরে রাত সোয়া ১টার দিকে ঢামেক নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এমএম