মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকার হাসলি মোড়ে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম মনির হোসেন (১২)।
বুধবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মনির ওই এলাকার মোশারফ হোসেন ওরফে মোশার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক অভাব অনটনের জন্যে মনির পড়াশুনার পাশাপাশি বাসে হেলপারের কাজ করতো। সকালে হাসলি মোড়ে নিজের চলন্ত বাসে লাফ দিয়ে উঠার সময় পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ঠ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএইচ





