কারা বন্দীদের সার্বিক ব্যবস্থাপনা আরো উন্নতি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের কারাগার রাপত্তা ব্যবস্থাপনা উন্নত হয়েছে। বাংলাদেশে কারাবন্দীদের শ্রেণী বিন্যাস না থাকলেও অনেক দেশের চেয়ে বতর্মান বাংলাদেশের কারাগারের ব্যবস্থাপনা অনেক উন্নত।
মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি হোটেলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বলেন আগামীতে শ্রেণী বিন্যাসের বিষয়টি নিয়ে কাজ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীবলেন, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ১৯৭১ সালে যুদ্ধের পর থেকে বাংলাদেশে কাজ করছে। ২০০৬ সাল থেকে বাংলাদেশে তারা সক্রিয় কাজ শুরু করে। ২০১৪ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (আইসিআরসির) সঙ্গে কাজ করছে। এই বিশেষ প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানান।
তিনি বলেন, অনেক দেশে কারাবন্দিদের শ্রেণি বিন্যাস করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো তা সম্ভব হয়নি। আগামীতে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আজকের এই সম্মেলনে মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কারা তথ্যের মাধ্যমে আমরা আমাদের কারা সেক্টরকে আরো উন্নত করতে পারব বলে আশা প্রকাশ করেন।
আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলেগেশন ইখতিয়ার আসলানভ বলেন, আইসিআরসি সুষ্ঠুভাবে কারাগার ব্যবস্থাপনা করতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিকে উৎসাহিত করে একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পরবে বলে জানান তিনি ।
তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার হবে।
তিনি আরো বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বন্দিদের জয়ে কাযর্ক্রমে আমাদের কাজ পরিচালনা করতে আর সহজতর হবে। গত ১৪০ বছরের বেশী সময় ধরে আইসআরসি ৯০ টিরও বেশী দেশের কারাবন্দীদের নিয়ে বন্দী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে। এই সব কার্যক্রম সম্পূর্ণ ভাবে মানবিক উদ্দেশ্যে পরিচালিত। বন্দীদেরচিকিৎসা, তাদের শারীরিক ও মানসিক কল্যান সাধন ও বন্দীদের পরিবেশ যাতে আন্তর্জাতিক মানবিক আইনের ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতে প্রধান পায়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল সৈয়দ ইফতেখার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। সম্মেলনটি চলবে ১৯ মে পর্যন্ত ।
এমই/মেহেদী





