চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন আগামী ২৬ জুলাই রোববার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
এদিন সকাল সাড়ে ১০টায় মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে বিশেষ মত বিনিময়ের আয়োজন করা হয়েছে।
মেয়রের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত খতমে বোখারী শরীফ, মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হবেন মেয়র।
এই সময় মেয়র নবনির্বাচিত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
কেএইচ





