চট্টগ্রাম-দোহাজারী রেলপথের বোয়ালখালী গোমদণ্ডী স্টেশনের কাছে ফার্নেস অয়েল বহনকারী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়েছে।

এতে চালকসহ দুইজন আহত হয়েছেন। ওই তিনটি ওয়াগন বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল বহন করছিল।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-দোহাজারী রেলপথের বোয়ালখালী গোমদণ্ডী স্টেশনের কাছে ২৪ নম্বর সেতুটি ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ৮টি ট্যাংকার নিয়ে ফার্নেস অয়েলবাহী ওয়াগনটি চট্টগ্রাম থেকে দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। পথিমধ্যে ২৪ নম্বর রেল সেতুটি ভেঙে ইঞ্জিনসহ এর তিনটি তেলভর্তি ট্যাংকার খালে পড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতিখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে দোহাজারী যাওয়ার পথে গোমদন্ডী স্টেশনের কাছেই একটি রেল সেতু ভেঙে ওয়াগনের ইঞ্জিনসহ তিনটি ট্যাংকার খালে পড়ে যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো। এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
ওই ট্রেনে মোট আটটি ট্যাংকার ছিল বলে জানা গেছে।

এসএইচ