বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদন্ড রায়ের প্রতিবাদে ও জামায়াত-শিবিরের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ৫ নভেম্বর ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন বুধবার জেলায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা আমীর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিরামপুর উপজেলার বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মুহাদ্দিস এনামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর আমজাদ হোসাইন, সেক্রেটারী অধ্যাপক মকছেদ আলী, বায়তুলমাল সেক্রেটারী হাফিজুল ইসলাম ও পৌর আমীর অধ্যাপক এ, এস, এম ফারুক।

এছাড়া বোচাগঞ্জ, চিরিরবন্দর, খানসামা, পার্বতীপুর, ফুলবাড়ী, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হরতাল চলাকালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোন যানবাহন চলাচল করেনি। স্কুল-কলেজ মাদরাসায় ক্লাস পরীক্ষা তেমন হয়নি। ব্যাংক-বীমায় লেন-দেন কম হয়েছে।

আইন-শৃঙখলা ও নিরাপত্তার জন্য সার্বক্ষনিক পুলিশের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত ছিল। উলে¬খ্য যে, কাহারোল, বীরগঞ্জ ও সদর থানা হরতালের আওতামুক্ত ছিল।

এসএইচ