গাড়ি ভাঙচুর মামলা ও নাশকতার অভিযোগে সুনামগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জল হোসেন (৩৪) ও ছাত্রদল কর্মী নূর জালাল আহমেদ মন্টিকে গ্রেফতার করেছে র্যাব।
রোবরার রাত ১০টায় শহরের আরপিন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯ এর সিপিসি-৩ (ক্রাইম প্রিভেশন কোম্পানি) একটি দল।
সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতার ও গাড়ি ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এমকে





