ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত ও ১৫জন আহত হয়েছেন। আজ বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে ঢাকা ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস উপজেলার বাগান নামক স্থানে অপর একটি দাঁড়ানো বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া থানায় কর্মরত পুলিশের এস.আই মিস্টার আলী (৪২) ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জামালপুর জেলার জঙ্গলপাড়া এলাকার মুনসুর সেকের ছেলে বলে জানা যায়। এ সময় বাসের অপর ১৫যাত্রী আহত হন।আহতদের ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
জেড





