কুমিল্লার দেবীদ্বার উপজেলায় আবুল কাসেম (২৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে ধামতি দক্ষিণ ইউনিয়নের দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আবুল হোসেন সরু মিয়ার ছেলে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।


দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পাভেজ সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক দল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার সকালে আবুল কাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইআর