চুয়াডাঙ্গায় ওল্টু মিয়া (৩৩) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। পুলিশের দাবি, নিহত ওল্টু মিয়া সন্দেহভাজন মাদক ব্যবসায়ী।
আজ (শনিবার) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর আটকপাটের কাছে থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার বাসিন্দা ওল্টু চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’। সকাল ৮টার দিকে এলাকাবাসী হাউসপুর আটকপাট বটগাছের নিচে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানান, ওল্টু মিয়া আলমডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’মিনির জামাই। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাইয়ের ৮-১০ টি মামলা রয়েছে। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এমবি





