যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদীর বাংলাদেশ অংশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে পুটখালি সীমান্তবর্তী চরেরমাঠের কাছে লাশটি ভেসে ওঠে।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তিনি বাংলাদেশি না ভারতীয় তাও নিশ্চিত নয়। “সম্ভবত ১০/১২ দিন আগে তাকে হত্যা করে নদীর চরে কোথাও ফেলে দেওয়া হয়েছিল। পরে লাশটি ভেসে ওঠে।”

পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার শফি উদ্দিন বলেন, ক্ষত বিক্ষত গলিত লাশটি সকালে ইছামতি নদীর বাংলাদেশ অংশের ২০ গজ ভিতরে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ময়না তদন্তের জন্য লাশটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসএইচ