গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাংবাদিক আবদুল খালেক মন্ডলের পিতা আবু-বক্কর ছিদ্দিক (৬৫) সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার থেকে বাইসাইকেল নিয়ে বাড়ী ফেরার পথে সড়ক পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ গামী অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় গুরুত্বর ভাবে আহত হয়।
দুর্ঘটনার স্থল থেকে আশংকাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনি মারা যায়।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বেড়া বিশুলিয়া গ্রামের মৃত জবেদ আলী মুন্সীর পুত্র।
রুবেল/এমবি





