'বিএনপি এখন কফিনে আছে, খালেদা জিয়া যেদিন জেলে যাবেন সেদিনই দলটির কফিনে পেরেক লাগবে বলে মন্তব্য করেছন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ।
সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘১/১১’র আগে ময়মনসিংহে একটি জনসভায় খালেদা জিয়া বলেছিলেন- এরশাদের ঠিকানা হবে জেলখানা, বের হবেন লাশ হয়ে। খালেদা জিয়া ভেবেছিলেন- তিনি আবার ক্ষমতায় যেতে পারবেন। কিন্তু আমি জীবন্ত আছি। কে লাশ হয়ে বের হয়, তা দেখার অপেক্ষায় আছি।’
নেতাকর্মীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিএনপি এখন কোথায়? জবাবে দেন নিজেই- বিএনপি এখন কফিনে। তারা আন্দোলনের ডাক দেয়, কিন্তু কেউ রাস্তায় নামে না।’
জাতীয় পার্টির মহানগর শাখার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- জাতীয় পার্টির জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
এআই





