জাতীয় সংসদের সব সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা চাইলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
আজ সোমবার জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় এমপি লিটনের জানাজা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলতে পারছিনা।
কারণ আমি ড্রয়িং রুমে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি, এসময় কেউ এসে যদি আমাকে হত্যা করে তাহলে গোয়েন্দা সংস্থার লোকজন কী করছে।
এজন্য সব সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।
ডেপুটি স্পিকার আরও বলেন, তিনি (লিটন) ছিলেন স্পষ্টভাষী, যে কারণে জামায়াত-শিবির তাকে ভয় পেত।
এক সময় গোলাম আজম সুন্দরগঞ্জে জনসভা করতে চেয়েছিল, কিন্তু এমপি লিটন করতে দেয়নি এবং তাকে সেখানে ঢুকতেও দেয়নি। সেখান থেকে তার প্রতি একটা আক্রোশ ছিল।
এমবি





