সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আজ সকাল সাড়ে ৬ টার দিকে সাভারের হেমায়েতপুরের নন্দখালী হলমার্ক গার্মেন্টেসের পাশ থেকে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে হলমার্ক গার্মেন্টসের পাশের খালি জায়গায় অজ্ঞাত ওই ব্যক্তির জবাই করা লাশ দেখতে পান স্থানীয়রা।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওই ব্যক্তির সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।
অপরদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পরে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশ দুটি উদ্ধারের খবর নিশিচত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তারা।
এসএম





