বাগেরহাটের মোল্লারহাটে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উদয়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী আজিজুর রহমান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদস্য প্রার্থীর সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোল্লারহাট স্বাস্থ্যকেন্দ্র ও গোপালগঞ্জ সদর হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআই
জাতীয়
বাগেরহাটে আ.লীগের দু'পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০
বাগেরহাটের মোল্লারহাটে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।





