হবিগঞ্জের নয়টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬২ আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫৮ জন ও নিয়মিত মামলার চার জন আসামি রয়েছে।
কেএইচ





