রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।

শুক্রবার দুপুর একটার দিকে মহানগরীর চৌদ্দপায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌদ্দপায়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালকের। আহত হয় আরো তিনজন যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় রাজশাহী-ঢাকা মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ