নোয়াখালীতে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ প্রতিরোধে সহায়তা চেয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি)।
সোমবার দুপুরে মাইজদীতে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে জেলা কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস্ ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকার সম্পাদকগণ এ মতবিনিময় সভায় অংশ নেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার, মনিরুজ্জামান চৌধুরী, আলমগীর ইউসুফ, শাহ ওসমান সুজন, নাসির উদ্দিন বাদল, ফুয়াদ হোসেন, জাহিদুর রহমান শামীম, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, সালা উদ্দিন, ফয়জুল ইসলাম জাহান, সুমন ভোমিক প্রমুখ।
পুলিশ সুপার বর্তমান সময়ে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ দমনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, অতীতেও সাংবাদিকরা এ বিষয়ে ভূমিকা রেখেছেন। সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এমআইএস





