রাজধানীর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় একব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের মরদেহ রেলওয়ে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
এমবি





