সাভারের আশুলিয়ায় দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধা নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলাবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসআর প্লাস পরিবহনের দূরপাল্লার একটি বাস উত্তরবঙ্গে যাওয়ার সময় শ্রীপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পলাশ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয় ও ২০ যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন।
তাদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জেএ





