রংপুর জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশনায় নিজ নিজ থানার অফিসার্স ইনচার্জ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া পীরগাছা থানা পুলিশ ৯ জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ৬ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৬ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৩ জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ৩ জনকে, কাউনিয়া থানা পুলিশ ২ জনকে ও তারাগঞ্জ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
জেলা বিশেষ শাখার ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের মধ্যে ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা, হত্যাসহ জিআর ও সিআর মামলার আসামি রয়েছে।
তিনি জানান, এ অভিযান পরিচালনার সময় ৪৯ বোতল ফেনসিডিল ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ
রংপুরে পুলিশি অভিযান, গ্রেফতার ৫৬
রংপুর জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩
রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১২ জন।
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরের গংগাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সাদিক কায়েম রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন
বর্তমান প্রধানমন্ত্রী রংপুরে এসে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে নির্বাচন ও জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে।
রংপুরের উদ্দেশে ১১ দলের লংমার্চ শুরু
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে ১১ দলের লংমার্চ শুরু হয়েছে।
















