খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মনিরুল ইসলাম (৩৫) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর রাতে ফুলতলা উপজেলার ধোপাখোলা খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলতলা থানার ওসি ইলিয়াছ ফকির জানান, রাতে মনিরুলকে নড়াইল জেলার কালিয়া উপজেলা এলাকা থেকে গ্রেফতার করেন তারা। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ধোপাখোলা গ্রামে অভিযান চালানো হয়। মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধারের সময় মনিরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে মনিরুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছে বলেও দাবি পুলিশের।

ঘটনাস্থল থেকে একটি শাটারগানসহ ৩টি অস্ত্র, ৬টি বোমা, ৭ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

মনিরুল ফুলতলা উপজেলার আলফা গ্রামের মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই