রাজধানীর জাহাঙ্গীর গেটে সড়ক দুর্ঘটনায় আহত একাত্তর টেলিভিশনের বিপণন কর্মকর্তা আনোয়ার হোসেন মারা গেছেন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আনোয়ারের মোটরসাইকেলের সঙ্গে ‘ভিআইপি ২৭ নম্বর’-এর একটি বাসের সংঘর্ষ হলে তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে গুরুতর আহত হন আনোয়ার। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেড





