গাজীপুরের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। অজ্ঞাতনামা ওই শ্রমিক (২৭) স্থানীয় মেট্রিকস স্যুয়েটার কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারটাইম (অতিরিক্ত সময়) ডিউটি শেষ করে রাত ১০টার দিকে ওই শ্রমিক সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহতের নাম-ঠিকানা পরে জানা যাবে।

এমকে