রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরও দুটি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। বহরের পঞ্চম ও ষষ্ঠ দুটি উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৯ আগামী সপ্তাহেই ঢাকায় পৌঁছবে।
ড়োজাহাজ দুটির ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। এরমধ্যে ‘সোনার তরী’ আসবে শনিবার শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এবং ‘অচিন পাখি’ মঙ্গলবার একই সময়ে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
এ দু’টি মিলিয়ে বিমান বহরে ড্রিমলাইনারের সংখ্যা দাঁড়াবে ছয়ে। আর এ দু’টি যুক্ত হলে রাষ্ট্রীয় এয়ারলাইন্সে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনারের নামকরণ করেছেন যথাক্রমে ‘সোনারতরী’ ও ‘অচিনপাখি’। এর আগে যে চারটি ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হয়েছে, সেগুলোর নামও রেখেছেন প্রধানমন্ত্রী। সে চারটি ড্রিমলাইনার হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জাগো নিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনারের উদ্বোধন করবেন। সেদিন তিনি উদ্বোধন করবেন বিমানের মোবাইল অ্যাপসও।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ইকোনমি ক্লাস ২৪৭টি।
এমএম





