জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যাগে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি ভাষ্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সামিউল হক তনু, আমিসুর রহমান খান, ফয়সাল আহম্মেদ বনি, শাহনেওয়াজ। র‌্যালীতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই