নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়া এলাকার একটি ভবনের জঙ্গি আস্তানায় 'অপারেশন হিট স্ট্রং-২৭' নামে চলা অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে যৌথবাহিনী।
শনিবার (২৭ আগস্ট) ভোর থেকে চলা এ অভিযান সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ৩ জন নিহত হয়েছে। তবে তাদের নামপরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
তবে নিহতদের মধ্যে গুলশান হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরী রয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি শহিদুল ইসলাম।
এদিকে স্থানীয়রা জানান, পাইকপাড়ার দেওয়ান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাড়িটির মালিকের নাম নূরউদ্দিন দেওয়ান।
এম এ





