সাভারের বেদে পল্লীতে সোহেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাভারের পোড়াবাড়ির বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। রোবিবার (১ অক্টোবর) রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল হোসেন পোড়া বাড়ি এলাকার নর হোসেনের ছেলে। সে পেশায় সাপুরে ছিলেন বলে জানা যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, রাতে দুর্বৃত্তরা সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থান মারা যায় সোহেল।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা কান্ড ঘটতে পারে।
এ ঘটনায় পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ কবেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমবি





