খাগড়াছড়ি-সাজেক সড়কে জিপ উল্টে আল-মুমিন (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন।রবিবার দুপুর ১২টার দিকে সাজেক থানার চম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-মুমিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন।তাদের মধ্যে আব্দুল কাদের ও জাহাঙ্গীর আলমকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল-মুমিনের সহপাঠী মেহেদী হাসান জানান, সকালে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পাহাড় উঠতে গিয়ে জিপ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় জিপটি সামনের অপর জিপের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে আল-মুমিনসহ উভয় জিপের ৫ জন আহত হন।আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আল-মুমিনকে মৃত ঘোষণা করেন।
এমই





