বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ মাদ্রাসার মো. মোস্তাকিম নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ২৭ মার্চ মাদ্রাসার উদ্দেশ্যে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দীঘিরপাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় গত সোমবার বাঁশখালী থানায় ডায়েরি করেছেন শিশুটির মা নাছিমা আকতার। শিশুটির পিতার নাম মৃত ফজল করিম।
নাছিমা আক্তার জানান, ২৭ মার্চ সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে আর বাড়িতে ফিরেনি মোস্তাকিম।
এরপর ১৭দিন ধরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও কোন খোঁজ পাওয়া যায়নি। তার চেহারা গোলাকার। গায়ের রং ফর্সা। উচ্চতা চার ফুট। তার পরণে ছিল সাদা পাঞ্জাবি ও কালো প্যান্ট।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, মাদ্রাসার এক ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়রি অন্তর্ভূক্ত করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
ওএফ





