খুলনার কয়রা উপজেলার চেয়ারম্যান ও খুলনা (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি আ খ ম তমিজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের আনতাপুরিয়া বাজার থেকে তমিজউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
কয়রা থানারওসি সুবীর দত্তের ভাষ্য, ‘তমিজউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে বাধা দেওয়া, গাড়ি পোড়ানো, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সেটি অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলাম। তাঁকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের বিষয়ে কাল রাতে অনুমতি পাওয়া গেছে। এরপর আজ সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





