দেন মোহরের পরিমাণ যাই হোক না কেন বিবাহ নিবন্ধন ফি সর্বনিম্ন ২০০ টাকার কম হবে না। বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
আইনমন্ত্রী জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি হাজারে সাড়ে ১২ টাকা করে নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহর চার লাখ টাকার অধিক হলে পরবর্তী প্রতি এক লাখ টাকায় ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি দিতে হবে। তবে দেনমোহর যাই হোক না কেন বিবাহ নিবন্ধন ফি সর্বনিন্ম ২০০ টাকা।
সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল (আইসিটি)তে জনবল নিয়োগ দেয়া হবে। এজন্য ইতিমধ্যে আইসিটি’তে জনবল সংকট দূর করতে সরকার ১২৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করেছে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধি তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। এটি চূড়ান্ত হলেই দ্রুততম সময়ের মধ্য দিয়ে আইসটি’র জনবল সঙ্কট দূর করা হবে।
আরেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ পর্যন্ত ৫০১ জন হিন্দু বিবাহ নিবন্ধক নিয়োগ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
'২০০ টাকায় বিয়ের নিবন্ধন'
দেন মোহরের পরিমাণ যাই হোক না কেন বিবাহ নিবন্ধন ফি সর্বনিম্ন ২০০ টাকার কম হবে না। বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















