বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখে মুক্তিযোদ্ধা দিবস পালনের আহবান জানিয়েছেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ।
এ উপলক্ষে কেন্দ্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানর শাখাকে কর্মসূচি পালনের নিদের্শ প্রদান করেছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর ইউনিটকমান্ড সোমবার বিকাল ৪টায় মহানগরীর বেলদারপাড়াস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মহানগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মহানগর কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এআর





