রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি চাপায়ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম নফেল উদ্দিন (২৮)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত ভ্যান চালকের বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া মল্লিকমাড়িয়া গ্রামে।
এ ব্যাপারে পুঠিয়ার বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শাহীনজানান, সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে গুড় নিয়ে নাটোর যাওয়ার পথে দুর্ঘটনায় ওই ভ্যান চালাক মারা যান।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান তিনি।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





