টাঙ্গাইলে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক আখ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল ইসলাম (৩৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আবু বকরের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান টাইমনিউজবিডিকে জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী আখ ভর্তি একটি ট্রাক নিয়ে রবিউল ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের হাতিয়ায় পৌঁছে ট্রাক থামিয়ে রেললাইনের ওপর প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে জিআরপি থানা পুলিশ তার লাশ গ্রহণ করেছে।
এমআর





