ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভাধীন বেরাইদেরচালা (আনসার রোড) এলাকায় দাঁড়ানো ট্রাকের পিছনে পিক-আপের স্বজোরে ধাক্কায় ২জন নিহত এবং কমপক্ষে ৫জন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩জনের নাম মদিনা, আনোয়ার ও সানোয়ার বলে জানা গেছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রাক শ্রীপুরের আনসার রোড এলাকায় পৌঁছালে চালক হঠাৎ ট্রাকটি রাস্তার মাঝখানে থেমে যায়। এসময় ট্রাকের পিছন দিক থেকে আসতে থাকা বেপরোয়া গতি সম্পন্ন একটি পিকআপ ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফুল আলম ৭জনের মধ্যে ২জনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতদের মধ্যে মদিনা, আনোয়ার ও সানোয়ারকে তার স্বজনরা ঢাকায় নিয়ে গেছে। আহত অন্য দুইজন রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

জেড