বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।সড়ক দুর্ঘটনায়আ. ছাত্তার (৬০) নামে আহত বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে তারা এ অবরোধ করে বলে জানা যায়।
বুধবার ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে গুঠিয়া এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গুঠিয়া ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের আ. ছাত্তার নামক বৃদ্ধ গত ৭ আগস্ট বিকেলে মাহিন্দ্রা টেম্পুর চাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তিনি মারা যান।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





